ডেলিভারি ও রিটার্ন
ডেলিভারি
- সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয়।
- ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ৳70, সময় লাগে সাধারণত ১–২ কর্মদিবস।
- ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ৳130, সময় লাগে সাধারণত ২–৪ কর্মদিবস।
- একসাথে একাধিক পণ্য অর্ডার করলে ডেলিভারি চার্জ একবারই প্রযোজ্য।
পেমেন্ট
আমরা শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার নিই। কোনো অগ্রিম টাকা দিতে হয় না — পণ্য হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করবেন।
রিটার্ন ও রিপ্লেসমেন্ট
- ডেলিভারি ম্যানের সামনেই প্যাকেট খুলে পণ্য দেখে নিন।
- পণ্য ভাঙা, ত্রুটিপূর্ণ বা ভুল হলে সাথে সাথে ফেরত দিতে পারবেন; সেক্ষেত্রে আপনাকে কোনো চার্জ দিতে হবে না।
- পণ্য গ্রহণের ৭ দিনের মধ্যে কারিগরি ত্রুটি দেখা দিলে আমাদের জানান, আমরা পণ্য বদলে দেব।
- ব্যবহারজনিত ক্ষতি, পানিতে ভেজা বা ভাঙা পণ্য রিপ্লেসমেন্টের আওতায় পড়ে না।
অর্ডার বাতিল
কুরিয়ারে পাঠানোর আগে যেকোনো সময় ফোন করে অর্ডার বাতিল করা যায়।